তাড়াশ উপজেলায় বোরো আবাদে ব্যস্ত কৃষকরা

Spread the love

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশ উপজেলায় একযোগে শুরু হয়েছে বোরো চাষের চারা রোপণ। তীব্র শীত উপেক্ষা করে বাড়ছে কৃষকদের কর্মব্যস্ততা। জমি তৈরি, হালচাষ, বোরো ধানের চারা বীজতলা থেকে উঠানো শেষে এবার চারা জমিতে রোপণের মতো কাজে ব্যস্ত সময় পার করছেন তাড়াশ উপজেলার কৃষকরা। আবহাওয়া অনুকূলে ভাল থাকলে বোরো আবাদে তেমন সমস্যা হবে না বলে মনে করেন স্থানীয় কৃষকরা।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বেশিরভাগ ফসলি জমিতে কেউ কেউ ট্রাক্টর দিয়ে হাল চাষ করছেন। কেউ কেউ স্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছেন, আবার কেউ বা ধানের চারা বীজতলা থেকে উঠাচ্ছেন। বেশকিছু জমিতে আবার অনেকে চারা রোপণ করেছেন।

কৃষক হান্নান মিয়া জানান, তিনি দুই একর জমিতে চারা রোপণ করেছেন। প্রতি একর জমিতে চারা রোপণের জন্য ১ হাজার ২০০ টাকা দিয়েছেন। নিজেই ধানের চারা বীজতলা থেকে উঠিয়েছেন।আরেক কৃষক আব্দুল কাদের এক একর জমিতে চারা রোপণ করেছেন বীজতলা থেকে চারা উঠানোসহ তিনি শ্রমিকদের দিয়েছেন ১ হাজার ৬০০ টাকা। উপজেলার নওগাঁ ইউনিয়নের কৃষক সোরহাব মিয়া বলেন, আমরা পাঁচজন করে দলবদ্ধ হয়ে চারা রোপণ করি।প্রতিদিন দুই থেকে আড়াই একর জমিতে চারা রোপণ করতে পারি, এতে আমাদের ৫০০-৬০০ টাকার মতো প্রতিদিন ইনকাম করতে পারি, আবার অনেক দিন কাজ থাকেও না। সর্বশেষ মৌসুমে ধানের দাম ভালো থাকায় কৃষকরা বেশ লাভের মুখ দেখেছেন, সেজন্য এবার বোরো ধানের চাষাবাদ বেশি হবে বলে ধারণা করা যাচ্ছে।এ ব্যাপারে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নেসা বলেন এবার তুলনামূলকভাবে বেশি জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।এ বছর তাড়াশ উপজেলায় বোরো আবাদ লক্ষ্যমাত্রা ২২৩৬০ হেক্টর। এখন পর্যন্ত ৯৫ ভাগ রোপণ করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD