Thursday , 16 April 2026
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্যসেবা
  • শিক্ষাঙ্গন
  • ফিচার
  • ধর্ম
  • অপরাধ-আদালত
  • নারী ও শিশু
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • মিডিয়া

চলনবিল বার্তাচলনবিল বার্তা chalonbeelbarta.com

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • স্বাস্থ্যসেবা
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • ভ্রমণ
    • প্রবাস
    • বিশেষ খবর
    • ফিচার
    • শিক্ষাঙ্গন
    • মিডিয়া
    • নারী ও শিশু
    • অপরাধ-আদালত
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ভিডিও সংবাদ
    • ছবিতে সংবাদ

“অভাব”

January 3, 2022 578 Views

Spread the love
 
 মোঃ আব্দুল বারী রিফাত
  শাহজাদপুর, সিরাজগঞ্জ।
  মোবাইল নাম্বার ০১৩০৩-৩৮৪৫১৩
অর্থনীতি ক্লাসে রফিক স্যার, রুমে ঢুকেই সামনে বসা হামিদ কে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?
-‘অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে ‘অভাব’ বলে।’
হামিদ উত্তর দিল।
-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ ‘অভাব’ বলতে তুমি ঠিক কি বোঝ ?
হামিদ মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
রফিক স্যার আবার তাড়া দিলেন
‘বল’ …
হামিদ এবার বলতে শুরু করল।
আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে ‘অভাব’।
বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, ‘ওভারটাইম’ ছিল।
‘ওভারটাইম’ না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে ‘অভাব’।
ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই ‘অভাব’।
মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই ‘অভাব’।
 মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে ‘অভাব’।
বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে ‘অভাব’।
অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে ‘অভাব’। ….
পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!
রফিক স্যার ও চোখের জল মুছতে মুছতে হামিদ কে কাছে টেনে নিলেন।
বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে, যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে! তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!
এটাই বাস্তব….!

Please follow and like us:
fb-share-icon
Tweet
Pin Share
2022-01-03
khabor

Related Articles

উল্লাপাড়ায় নানা  আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

April 15, 2026

গুরুদাসপুরে ৮ টাকার রং চা ফিরল ৫ টাকায়

April 15, 2026

ভাঙ্গুড়া স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন গ্রেফতার 

April 15, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরাতন সংবাদ

সর্বশেষ সংবাদ

  • উল্লাপাড়ায় নানা  আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
  • গুরুদাসপুরে ৮ টাকার রং চা ফিরল ৫ টাকায়
  • ভাঙ্গুড়া স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন গ্রেফতার 
  • তাড়াশে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ 
  • তাড়াশে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর মাঝে উন্নত জাতের ছাগী বিতরণ
  • অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনা রেখেই তাড়াশে উদ্বোধন হচ্ছে মডেল মসজিদ 
  • ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা
  • (no title)
  •   তাড়াশে আনন্দঘন পরিবেশে  উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ 
  • মাইক্রোবাসে মহড়া দেয়ায় পদ গেল ছাত্রদল নেতার

ক্যাটাগরী

  • Breaking News
  • Slider
  • Uncategorized
  • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ফিচার
    • মিডিয়া
    • লাইফস্টাইল
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্যসেবা
  • অপরাধ-আদালত
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • ছবিতে সংবাদ
  • জাতীয়
  • নারী ও শিশু
  • প্রবাস
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • বিনোদন
  • বিশেষ খবর
  • ভিডিও সংবাদ
  • ভ্রমণ
  • রাজনীতি
  • লীড নিউজ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
    • খুলনা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ

ছবিতে সংবাদ

সম্পাদক মন্ডলীর সভাপতি


এম. রহমত উল্লাহ

প্রকাশক ও সম্পাদক


আবদুর রাজ্জাক রাজু

সম্পাদক ও গ্রাফিক্স

নির্বাহী সম্পাদক: গোলাম মোস্তফা
ব্যবস্থাপনা সম্পাদক: এস.এম সনজু কাদের
গ্রাফিক্স: মো: মনিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

পরিবর্তন, তাড়াশ, সিরাজগঞ্জ। তাড়াশ থেকে প্রকাশিত । ফোন: ০৭৫২৮-৫৬২৮৩ মোবাইল: ০১৭১৬-১৮৭৩৯২, ০১৭৭৪-৯৫৯৩৫৩ ইমেইল: chalonbeelbarta@gmail.com

Web Design, Development & Hosted by ALLITBD.COM

Website Design, Developed & Hosted by ALL IT BD