সলঙ্গায় দেশীয় অস্ত্রসহ আটক ০১

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৪/১২/২০২১ তারিখ রাত ৮.১৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হোড়গাঁতী গ্রামস্থ ধৃত মাহফুজুল হক সরকার লিটন এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ টি লোহার তৈরী দেশীয় রামদা যাহার লম্বা ৩৫ ইঞ্চি, ০১ টি ছোরা যাহার লম্বা ২৩ ইঞ্চি এবং ০১ টি চাইনিজ কুড়াল যাহার লম্বা ১৬ ইঞ্চিসহ ০১ জন গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মাহফুজুল হক সরকার@লিটন(৪৭), পিতা-মৃত শাহজাহান আলী সরকার, সাং-হোড়গাঁতী পশ্চিমপাড়া, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী বিভিন্ন অপরাধ মূলক কাজ করার জন্য তাহার বসত বাড়ীর ঘরের ভিতর দেশীয় অস্ত্র রাখিয়াছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD