বিশেষ প্রতিনিধি :চলনবিলাঞ্চলে ইতিমধ্যে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। ফুটপাতের দোকানগুলোতে বাড়ছে ভীড়। ৫০-১০০ টাকার মধ্যে বিভিন্ন সাইজের সোয়েটার, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, টুপি, ফুলপ্যান্ট, সোয়েটার, কম্বল, হাত মোজা সহ বিভিন্ন শীতের পোশাক পাওয়া যাচ্ছে এসব ফুটপাতে ।
পরিবারের ছেলে-মেয়ে ও স্ত্রীর জন্য কম দামে শীতের গরম কাপড় কিনতে ফুটপাতে আসছেন।ফুটপাতে গরম কাপড়ের দাম নিয়ে কথা থাকলেও বেশিরভাগ ক্রেতাই কম দামে কিনতে পেরে খুশি। শীত যত ঘনিয়ে আসবে বিক্রি তত বাড়বে এসব দোকানের।সপ্তাহ-দুয়েক আগে এসব পণ্যের বেচাকেনা শুরু হয়ে গেছে। শুরুতে ক্রেতা ছিল না বললেই চলে। তবে এখন মোটামুটি ক্রেতাদের বেশ ভিড়। এদিকে অফিস শেষে সন্ধ্যায় এ সকল দোকানে ক্রেতার সংখ্যা বাড়ে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com