তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের নাইট গার্ড ছিলেন বাচ্চা শেখ (৬০)। খোঁজ নিয়ে জানা যায়, গত ১৭ ডিসেম্বর রাতে পুকুর পাহারা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। এ শোক সইতে না পেরে তাঁর স্ত্রী মর্জিনা খাতুন (৫০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ রবিবার সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ওই গ্রামের স্থানীয়রা জানান, মাধবপুর গ্রামের বাচ্চা শেখ পার্শ্ববর্তী উলিপুর গ্রামের বৃহৎ দীঘিটি দেখাশোনা করার জন্য সেখানে নাইট গার্ডের কাজ নেন। গত ১৭ ডিসেম্বর রাতে পুকুর পাহারা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। এরপর তাঁর কোনো খোঁজ মেলেনি।এ বিষয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।স্বামীর নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী মর্জিনা খাতুন। এ বিষয়ে, তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, এখনো পর্যন্ত বাচ্চা শেখের কোনো খোঁজ মেলেনি। তার খোঁজ পেতে পুলিশ তৎপর রয়েছে।
এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com