আলাউদ্দিন আজাদ
১৬ই ডিসেম্বর
তুমি বাংলা বিজয়ের মাস
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়
স্বাধীন তুমি আজ!
তোমাকে পাওয়ার জন্য
কত ভাই রক্ত ঝরালো
তোমার জন্য কত মা-বোন
তাঁদের সম্ভ্রম হারালো!
১৬ই ডিসেম্বর
তুমি বাংলার বিজয় দিবস
তোমাকে জয় করতে গিয়ে
কত মানুষ হল নিখোঁজ।
১৬ই ডিসেম্বর
তুমি শত কষ্টের প্রতিদানে অর্জিত
তবু এদেশের বীর সন্তানেরা
তোমায় হতে দেয় নাই নত।
১৬ই ডিসেম্বর
সজীব রক্তে তোমায় কেনা
বাংলার মাটিতে ঘুমিয়ে আছে
পৃথিবীর বীরশ্রেষ্ঠ সেনা।
শাহজাদপুর,সিরাজগঞ্জ
|
|
|
|
|
|
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com