আবুল কালাম আজাদ:
নাটোরের গুরুদাসপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর)সকাল ১০ টায় বুদ্ধিজীবীদের স্মরণে নাড়িবাড়ি ও পাটপাড়া গ্রামে একাত্তরে পাক হানাদার বাহিনীর নৃশংস গন হত্যায় নিহত শহীদদের স্মরনে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস,গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ,ইউএনও মোঃ তমাল হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ , মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ,সহকারি কমিশনার( ভূমি) আবু রাসেলসহ প্রশাসন , বীর মুক্তিযোদ্ধাগন,শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।
শ্রদ্ধা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সুর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আক্তার, এসিল্যান্ড মো. আবু রাসেল, ওসি মো. আব্দুল মতিন,বীর মুক্তিযোদ্ধা রবিউল করিম ও চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আককাছ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com