রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে স.ম আব্দস সাত্তার : রায়গঞ্জের খামারগাতী গ্রামে সকল দূর্নীতি অনিয়ম হজম করেই দাপটের সাথে দাপিয়ে চলছে মাষ্টার ইট ভাটা। জানা যায়, উপজেলার বহ্মগাছা ইউপির দৈবকগাঁতী গ্রামের জাকির হোসেন পার্শ্ববর্তী খামারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই আবাদি জমিতে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ৩ বছর পূর্বে একটি ইট ভাটা স্থাপন করে। যার নামকরণ করা হয় মাষ্টার ইট ভাটা। এই ইট ভাটায় সরকারী নীতিমালা উপেক্ষা, সকল দূর্নীতি আর অনিয়ম হজম করে দাপটের সাথে দাপিয়ে চলছে এই ইট ভাটা । বাণিজ্যিক বিদুৎ সংযোগের নামে ইট ভাটার ঝুপড়ী ঘরে লাগানো হয়েছে বাণিজ্যিক মিটার। পরিবেশ ছাড়পত্র না থাকায় শিল্প লাইন নেওয়া হলেও সংযোগ দেওয়া হচ্ছেনা মাষ্টার ইট ভাটায়। এ ছাড়াও ইট তৈরীর ও আনুষঙ্গিক কাজে শ্রমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে শিশু শ্রমিকদেরকে। আর এ শিশু শ্রমিকদের মধ্যে রয়েছে স্থানীয় শিশু শ্রমিক জহিরুল ইসলামের পুত্র মো শাকিল আহমেদ (১২) আমিনুল ইসলাম (১৪) রকিবুল ইসলাম(১৪) নাজমুল হক (১০) সহ আরো অনেকে কাজ করে যাচ্ছে এই মাষ্টার ইট ভাটায়। এ ছাড়া খামারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়টির মাত্র একশত গজ দুরে এই ইট ভাটাটি। ইট ভাটার ধোঁয়া ও উড়ন্ত বালী পরিবেশ দূষণের কারণে বিদ্যালয়ে আড়াই শতাধিক শিক্ষার্থী নানামুখি রোগব্যাধিতে আক্রান্তের ঝুঁকিতে রযেছে। সকল দূর্নীতি হজম করেই দৌরাত্ম্যের সাথে চলছে পরিবেশ বিধ্বংসী এই ইট ভাটা । এ ব্যাপারে ইট ভাটা মালিক জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিি বলেন, সব নিয়মনীতি মেনে ইট ভাটা পরিচালনা করা যাবে না।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com