উল্লাপাড়ায় অপসারণ দাবীতে কর্ম বিরতি

Spread the love

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিন কর্ম বিরতি পালন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মচারীবৃন্দের আয়োজনে পূর্ণিমাগাঁতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা অবধি টানা কর্ম বিরতি পালন করা হয়েছে। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদবীর বেশ ক’জন বক্তব্য রাখেন। এরা হলেন, মো. লুৎফর রহমান, আশরাফুজ্জামান, শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম, কে এম সেরাজুস সালেকিন, মিনা খাতুন, আ. আলীম প্রমুখ। একই দাবিতে গত বুধবার কর্ম বিরতি ও আগের দিন মঙ্গলবার মানববন্ধন হয়েছে

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD