তাড়াশ প্রতিনিধি :তাড়াশ মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা গোলাম মোস্তফাকে সভাপতি ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার সকালে তাড়াশ মডেল প্রেসক্লাবে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঐ সভার সিদ্ধান্ত মোতাবেক ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু। এরপর সহ সভাপতি শায়লা পারভিন, যুগ্ম সম্পাদক এনামুল হক বিজয়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক রমান হোসেন উজ্জল, কোষাধ্যক্ষ রোখসানা খাতুন, প্রচার সম্পাদক এইচ এম মাহবুবুর রহমান ও মনিরুল ইসলাম, নুর ইসলাম রোমান, আব্দুল হান্নান, শাহিন আলম, শাহ আলম সরকারকে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com