মোঃআনোয়ার হোসেন (সাগর), চলন প্রতিনিধি : গত বৃহস্পতিবার (০২/১২/২০২১ইং) তারিখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চারটি ইউনিয়নে নৌকার মনোনয়ন দেওয়া হয়। ১নং তালম ইউনিয়নে নৌকার মার্কা নিয়ে নির্বাচন করবেন মোঃ আব্দুল খালেক, ৩ নং সগুনা ইউনিয়নে নৌকার মার্কা নিয়ে নির্বাচন করবেন মোঃ নজরুল ইসলাম চৌধুরী, ৪নং মাগুড়াবিনোদ ইউনিয়নে নৌকার মার্কা নিয়ে নির্বাচন করবেন মেহেদী হাসান ম্যাগনেট, দেশীগ্রাম ইউনিয়নে নৌকার মার্কা নিয়ে নির্বাচন করবেন মোঃ আব্দুল কুদ্দুস। তাদের মনোনীত করায় তাদের সমর্থকরা ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তার সাথে ধন্যবাদ জানিয়েছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজকে । তাড়াশ উপজেলার মান্নাননগর বাজারে গিয়ে দেখা যায় যে,মেহেদী হাসান ম্যাগনেটকে ফুলের মালা গলায় সংবর্ধনা জানাচ্ছেন তার সমর্থকেরা। সবার মুখে একটাই কথা আমরা নৌকা চালাইরে চলনবিল দিয়া, বঙ্গবন্ধুর নৌকার মাঝি আজিজ ভাইরে নিয়া। এই ইউনিয়নের জনগণ মেহেদী হাসান ম্যাগনেটকে পেয়ে অনেক খুশি । কারণ তার বাবা ওয়াহেদ মুরাদ ছিলেন এই ইয়নিয়নের সাবেক চেয়ারম্যান । মেহেদী হাসান ম্যাগনেট এর বাবা ছিলেন একজন সৎ মানুষ এবং যখন যেখানে ডাকা যেত সে সেখানেই যেত। তাই এলাকাবাসীর এই প্রত্যাশা যে মেহেদী হাসান ম্যাগনেটও তার বাবার মতো সবার সুখে দুঃখে পাশে দাঁড়াবে। সেখানে গিয়ে ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান এর সাথে কথা বলে জানা যায় যে, তারা অনেক খুশি মেহেদী হাসান ম্যাগনেটকে মনোনয়ন দেওয়ার জন্য। এ বিষয়ে তার নেতাকর্মীর সাথে কথা বললে এই একই কথা বলেন তারা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com