আব্দুল কুদ্দুস তালুকদার : গত বুধবার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ১০০ দিনের বিশেষ পরিকল্পনা – ২০২১ বাস্তবায়নে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্যে কৃষি ঋন বিতরন মেলা অনুষ্ঠিত হয় অগ্রণী ব্যাংক লিমিটেড নিমগাছি শাখা, সিরাজগঞ্জ অফিসে বেলা ১১ টায় শাখার ম্যানেজার মোঃ আলী জিন্নার সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিরাজগঞ্জ অঞ্চলের ডিজিএম মোঃ জালাল উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল বারী তালুকদার, ব্যাংকের এসপিও নির্মল কুমার রায়, পিও সাইফুল ইসলাম প্রমূখ। জাহিদুল ইসলাম তালুকদারের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় যার উপস্থাপনার দায়িত্ব পালন করেন মোঃ আলামীন। প্রধান অতিথি জানান, এই মেলায় সম্পূর্ন স্বচ্ছ প্রক্রিয়ায় কিছু কৃষককে বার্ষিক শতকরা মাত্র ৪ টাকা হারে মুনাফা নিয়ে ঋন দেয়া হচ্ছে ; যা চলমান রয়েছে সিরাজগঞ্জ জেলায় অগ্রণী ব্যাংকের ১০ টি শাখায়। মেলা সূত্র জানায়, ব্যাংকের নিমগাছি শাখার মাধ্যমে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ও সোনাখাড়া ইউনিয়নের ৩৮ জন কৃষকের মাঝে ২৪ লাখ ৭৪ হাজার টাকা ঋন বিতরন করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com