আরিফুল ইসলাম,তাড়াশ: সিরাজগঞ্জ তাড়াশে গলায় ফাঁস দিয়ে মানসিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম (১৩) নামে একজন আতœহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ( ২১ নভেম্ববর) সন্ধ্যার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে। নিহত শিশুটি কুসুম্বি গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশু আরিফুল ইসলাম মানসিক প্রতিবন্ধী ছিলেন। তাঁর নিজ বাড়িতে পরিবারের সবার অজান্তে একটি ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। আগেও সে আতœহত্যা করার চেষ্টা করেছে। এবিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com