আলাউদ্দিন আজাদ
আসছে ঘনিয়ে সবার হতাশা
ইন্টারমিডিয়েট পরীক্ষা,
ব্যাটে বলে খেলবে কেউ ভালো
মারবে অনেকে ছক্কা।
সবাই যার যার মত প্রস্তুতি নিচ্ছে
খেলতে ওরা মাঠে,
মন বসে না মোর অন্য কাজে
মন দিয়েছি পাঠে।
ওদের স্বপ্ন অনেক বড়
মারবে মাঠে ছক্কা,
আমি তো ভাই ভয় করি না
ইন্টারমিডিয়েট পরীক্ষা।
শাহজাদপুর,সিরাজগঞ্জ
চলনবিল বার্তা chalonbeelbarta.com