সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা জজ আদালত চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা জজ আদালতের উদ্যোগে ডিজে গার্ডেন ও আদালত চত্বরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির।
বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ মো. নাসিরুল হক, সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আব্দুল্লাহ আল মামুন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ মো. শাহাদত হোসেন প্রামানিক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমা বেগম, অতিরিক্ত জেলা দায়রা জজ মো. এরফান উল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় সিরাজগঞ্জের বিভিন্ন পর্যায়ের বিচারক।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রহমান পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি মীর রুহুল আমিন বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্না, পিপি এসএম আব্দুল ওহাব, জিপি শেখ আব্দুল হামিদ লাভলু, স্পেশাল পিপি কায়সার আহম্মেদ লিটনসহ জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মরত কর্মচারীবৃন্দ।বৃক্ষরোপণ কর্মসূচির সামগ্রিক সমন্বয় করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালত নেজাতর বিভাগের সিনিয়র সহকারী জজ ও ভারপ্রাপ্ত জজ বাদল কুমার চন্দ। এ সময় বিভিন্ন জাতের আম, লটকন, ভিয়েতনামি নারিকেল, মাল্টাসহ ১৫০টি ফল-ফলাদির গাছ লাগানো হয়। এর আগে মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে ৮০টি ফল-ফলাদির গাছ লাগানো হয়েছিল।
|
|
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com