[ আমার ছোট নাতি ছোট মনি নূরে জান্নাত স্মরণে ,তাকে আবাসিক মাদ্রাসায় রেখে আসার দিন, ২৫ সেপ্টেম্বর ২০২১]
আবদুর রাজ্জাক রাজু
আমার নয়নের মনি
আমার আত্মার খনি,সত্বার প্রতিধ্বনি
সাড়াটি অন্তরে মননে জুড়ে থাকা
হৃদয় গভীরে চির প্রথিত ,সংরক্ষিত
সীমাহীন অমূল্য দরদের কালিজার টুকরা
আজ মনে হয় হারিয়ে গেল
পালিয়ে গেল কোথায় কোন নির্বাসনে
কী যেন অভিমানে ।
এ হারানোর বেদনা চির প্রস্থানের মত
এ হারিয়ে যাওয়া চির অন্তরালের মত
এ চোখের আড়াল হওয়া যেন
স্বপ্ন আর ত্বরিৎ অদৃশ্য হওয়া ছবির মত ।
আজ হৃদয়ে অশ্রুসিক্ত সাড়াটা দিন চলে গেল
এমন কি নিশীথও গভীর হল
সে আর ফিরে এলো না
কিছু আবদার-আকুতি জানালো না
এটাই পৃথিবী থেকে চির বিদায়ের নমৃনা।
এ মায়া বড় দুঃসহ যন্ত্রনা
এভাবেই মানুষকে ভবের মোহ কাটিয়ে
চলে যেতে হবে একদিন
ছাড়তে হবে পৃথিবীর মায়া-মমতা
এটা যেন তারই প্রতীকী আভাষ , আল্পনা ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com