অর্ধ শতাব্দীর পথিক

Spread the love

[ চলনবিলের প্রথিত যশা  প্রবিন সাংবাদিক্‌, কলামিষ্ট , কবি  ও সাহিত্যিক সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক  রাজুর উদ্দেশ্যে ]

আবুল কালাম আজাদ

দীর্ঘ পথ হেটে

কত কাঁটা , কত খাদ, কত গিরিপথ

কত কাদামাটি ডিঙ্গিয়ে

এগিয়ে চলেছ হে গুনী।

আজও তোমাকে দেখি

অর্ধ শতাব্দিতে দাঁড়িয়ে

পক্ক ধবল কেশ উজ্জ্বল  অবয়বে

সদা হাসি সুন্দর নয়নে

এ  প্রান্ত থেকে ও প্রান্তে

সেই তারুন্যের উচ্ছলতা

জাগিয়ে রেখেছো চারপাশ

ভরিয়ে তুলেছ শত সুহৃদ

দাপিয়ে বেড়াচ্ছো 

আপোষহিন সন্ধানি দৃষ্টি নিয়

যেমনটি শুরু হয়েছিল

অর্ধ শতাব্দি আগে।

নমঃ তোমাকে হে পথিক ,নমঃ তোমাকে

ক্লান্তিহীন সময়ের

নবাগতদের নবজাগরনের গুরু

কত শিষ্য তোমার ,তুমিই জানোনা।

আজও পারেনি কেউ

তোমার বিরতিহীন পথ চলার গতিতে এ পথ চলতে

থামনি কখনো, শত বাধাতেও

সবাই হাপিয়ে উঠেছে

তোমার গতিময় পথ চলা ছন্দে তাল মেলাতে

পিছনে ফিরে দেখে নাও,

ওরা ছিটকে পড়েছ গিরিখাদে

হারিয়ে গেছে পথ ভুলে

তুমি থামনি আজও।

তোমার ক্ষুরধার মশির আঘতে

কেঁপে উঠেছে যত অন্যায়ের ভিত

সঠিক পথের নিশানায়

নতুন পথচারি

পেয়েছ পথের দিশা।

অর্ধ শতাব্দির দীর্ঘ পথ চলায়

কতইনা আঘাত সয়েছ

সে আঘাত ফিরিয়ে দিয়েছ আবার

আপোষহীন লেখনিতে

হওনাই কখনো পিছপা

হজম করেছ সবই

থামেনাই পথ চলা

চলছে আজও সমান তালে।

পতন হয়নি ছন্দ লয়ে

ছায়া হয়ে দাঁড়িয়েছ

তোমার দ্বিপ্ত  উচ্চতায়

পরিচয় করে দিয়েছ

দেশ হতে বিশ্বময়ে

পশ্চাদপদ চলনবিলের ঐতিহ্য।

বার্ধক্যে এসেও ম্লান হওনি আজও

সালাম জানাই তোমায় আলোকিত তারুন্যে

তোমার  তারুন্যময়

ছান্দিক বিরামহিন পথ চলা।

এগিয়ে যাও সামনে

কোন বাধাই রুখবেনা তোমাকে

সন্ধানি দৃষ্টি রাখ প্রখর

আঘাত আসবেই

প্রতিহত করতে হবে কঠোর হস্তে

ওরা সবসময়ই দুর্বল

দেখেছ অর্ধ শতাব্দি ধরে।

হে অর্ধ শতাব্দির সাহসী  পথিক-

তোমার গুনের নাইকো শেষ

তুমি-

কখনও সাংবাদিক, কখনও কলামিষ্ট

কখনও কবি- সাহিত্যের আসরে 

তোমার দিগন্ত কত প্রসারিত

অচেনাই রয়ে গেছে আজও।

সমাজসেবায় তোমার জুড়ি মেলা ভার

মানবিক অধিকার আদায়ে

সর্বদাই আছো সোচ্চার

হওনি ক্লান্ত দুর্গম পথ চলায়।

তুমি শুধু দিয়েছ অকৃপন উদারতায়

চাওনি কখনও নিজের জন্য

পেয়েছ সততার সম্মান ভালোবাসা।

ব্যর্থ আমরা-

তোমার দেখনো সরল পথে চলতে পারিনি

ক্ষমা করো হে বিরাট

তুমি ক্লান্ত পথিকের অশত্থ।

তুমি দীর্ঘায়ু হও

রেখে  যাও তোমার নতুন কীর্তি

পথ হারা আগামি প্রজন্মের তরে

করি এই আশিষ।।

# আবুল কালাম আজাদ, গুরুদাসপুর, নাটোর, ০১৭২৪,০৮৪৯৭৩, তারিখ- ২৩/৯/২০২১ #

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD