উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় দিনাজপুর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো।সোমবার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক, ঢাকা নামের মালবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে। এতে ৫ থেকে ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে টাঙ্গাইল থেকে একটি লাইট ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সকাল ৮ টা ২২ মিনিট থেকে এখন পর্যন্ত মোট ৪ টা ট্রেন চলাচল করেছে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com