মোঃ মুন্না হুসাইন তাড়াশ:
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় হাটিকুমরুল হাইওয়ের রোডের পাশ্বে মান্নান নগর বাজার স্থানে চলন বিলে এক বিশাল দেশি মাছের আড়ৎ করা হয়েছে। এখানে প্রতিদিন সকাল ৯টা থেকে আড়ৎটি শুরু হয়, এবং প্রায় ১২ টা থেকে ১ টা পর্যন্ত দেশি জাতের মাছ এখানে ক্রয়-বিক্রয় করা হয়।দেশি জাতের মাছের বৈশিষ্ট্য যেমনঃ বাইম মাছ,শিং মাছ,গুচি মাছ,টাকি মাছ বা ছাইতাইন মাছ,বোয়াল মাছ,পাপদা মাছ,পাতাশি মাছ,এছাড়া ছোট মাছের মধ্যে আছে পুটি, টেংরা, বেলে, খোলশা চাঁন্দা,কই,চিংড়ি ইত্যাদি দেশি জাতের মাছ এখানে পাওয়া যায়।
প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে মাছের বেপারীরা এসে এখানে চলন বিলের দেশি জাতের মাছ কেনার জন্য এসে ভিড় জমায়। কুষ্টিয়ার এক বেপারী মোঃ কুদ্দুসের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে এসে চলন বিলের দেশি জাতের মাছ কিনে কিরকম পরতায় পরে তিনি বললেন,আমাদের প্রচুর পরতায় পরে তাই আমরা কুষ্টিয়া থেকে এখানে এসে চলন বিলের দেশি জাতের মাছ ক্রায় করি।আরেক বেপারী মোঃ রাজা বাদশার সাথে কথা বলে জানতে পারলাম যে চলন বিলের আড়ৎতে মাছ কেনার সময় আপনাদের কাছ থেকে খাজনা নেয় কেমন। তিনি বললেন আমাদের কাছ থেকে খাজনার পরিমান হচ্ছে যেমন,এক ক্যারেট মাছ কিনলে আমাদের কাছ থেকে খাজনা নেয় প্রায় ২০ থেকে ৩০ টাকা। তাতে খাজনার পরিমান ঠিক ঠাক আছে বলে তাড়া জানায়।
|
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com