তাড়াশে পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

Spread the love

লুৎফর রহমান, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে কোভিড-১৯ এ ক্ষতিগস্থ’ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত ১৯ লাখ টাকার প্রনোদনার ঋণ বিতরণ করা হয়েছে।সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজন ওই ঋণ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম।
ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা-ভাইস চেয়াম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা মৎসজীবি লীগের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। কোভিড- ১৯ এ ক্ষতিগ্রস্থ ১৬ জন পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত স্বল্প সুদে ১৯ লাখ টাকার প্রনোদনার ঋণের চেক বিতরণ করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD