তাড়াশে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন

Spread the love

লুৎফর রহমান তাড়াশ :  সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের টাকার দিতে না পাড়ায় স্বামীর পরিবারের লোকজন কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হয়েছেন জান্নাতী খাতুন (২৬) নামের এক গৃহবধূ ।
বুধবার (১৮আগষ্ট) রাতে উপজেলার মাধাইনগড় ইউনিয়নে ধানকুন্ঠি-কুমারপাড়া গ্রামে নির্মম নির্যাতনের ঘটনাটি ঘটে।জানা যায়,ধানকুন্ঠি- কুমার পাড়া গ্রামের মৃত কসিম উদ্দিনের ছেলে জিল্লুর রহমানের সাথে একই গ্রামের মোঃ জালাল উদ্দিনের মেয়ে জান্নাতীর ৮ বছর আগে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুক লোভী স্বামী জিল্লুর রহমান জান্নাতিকে যৌতুকের জন্য বারবার নির্যাতন করে আসছে। জান্নাতির দরিদ্র বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফা জামাইকে টাকা দেন।
জান্নাতির বাবা জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই জিল্লুর যৌতুকের জন্য তার মেয়েকে নির্যাতন করতো। এরই মধ্যে অটোভ্যান কেনা ও ঘর তৈরির জন্য যৌতুক হিসেবে জান্নাতির স্বামী ও শশুর বাড়ির লোকজনকে কয়েক দফায় ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ইতিপূর্বে সে জান্নাতিকে যৌতুক ও ঠুনকো অজুহাতে একাধিকবার শারিরিক ভাবে নির্যাতন করা হয়। এ নিয়ে এলাকার এ সামাজিক ভাবে বেশ কয়েক বার শালিশ দরবারো করা হয়েছে। জান্নাতির বাবা জালাল উদ্দিন আরো বলেন, জামাই আবার যৌতুক দাবী করে। তার চাহিদা মত যৌতুক দিতে আমার মেয়ে অপরগতা প্রকাশ করলে গত বুধবার গভীর রাতে মেয়েকে চরম মারধর করে এবং হত্ব্যার উদ্দ্যেশ্যে মুখে বিষ ঢেলে দেয় । এতে সে গুরত্বর অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসেন।এ বিষয়ে জিল্লুর রহমান বলেন, সংসার জীবন সামান্য ঝগড়া বিবাদ হতেই পারে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD