স ম আব্দুস সাত্তার রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও শহীদ স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় উপজেলার গ্রাম পাঙ্গাসী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় পাঙ্গাসী ইউনিয়ন আ: লীগের সভাপতি মো: মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। নতুন কার্যালয় ও শহীদ স্মৃতিস্তম্ভ শুভ উদ্বোধন কালে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজী জিন্নাহ, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ হ্্রদয়, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা আ:লীগের সাবেক সহ সভাপতি সাইদুল ইসলাম চানঁ, সাবেক প্রচার সম্পাদক ফিরোজ উদ্দিন খান, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক টিএম আব্দুল মজিদ তালুকদার, পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন, ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবাইদুল ইসলাম মাসুম, উপজেলা ইটভাটা মালিক সমিতির গোলাম হোসেন শোভন, উপজেলা সেচ্ছাসেবকলীগের ইলিয়াস হোসাইন, সাধারন সম্পাদক আল আমিন সহ ছাত্রলীগ নেতা রবিন, স্বাধীন অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঙ্গাসী ইউনিয়ন আ: লীগের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com