গুরুদাসপুর প্রতিনিধি:
চলনবিলে পিকনিকে গিয়ে দুর্ঘটনায় খোদেজা বেগম (৪৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। তিনি গুরুদাসপুরের জুমাইনগর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী জানায়, রোববার সকাল ১০টায় উপজেলার জুমাইনগর গ্রাম থেকে নৌকাযোগে ৩৫ জন লোক বৃহৎ চলনবিল অধ্যুষিত তিশিখালি মাজারে পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি বিলদহর বাজার পৌঁছালে জেনারেটর মেশিনের ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে গুরুতর জখম হন খোদেজা। তাৎক্ষণিক গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com