রায়গঞ্জ প্রতিনিধি – গত বুধবার নিমগাছির জয়দূর্গা মন্দির পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয় চান্দাইকোনার গোপাল জিউ মন্দির প্রাঙ্গনে সভার আহ্বায়ক এবং পরিষদের সভাপতি ডাঃ চন্দন কুমার সরকারের সভাপতিত্বে। সভায় বক্তব্য রাখেন পরিষদের সাধারন সম্পাদক পরিমল কুমার পোদ্দার, সিনিয়র সহ সভাপতি ঝন্টু কুমার কর্মকার, উপদেষ্টা ডাঃ সচীন্দ্র নাথ বসাক, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মলিন কুমার নাগ, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো, বীর মুক্তিযোদ্ধা রামজীবন দত্ত, সোনাখাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল কুমার পোদ্দার, জিএস নিমাই চন্দ্র মাহাতো প্রমূখ। সভায় সর্বসম্মতি ক্রমে সাবেক মেম্বর রামকৃষ্ণ গুনকে সভাপতি ও বিষমডাঙ্গা গার্লস স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক সুরঞ্জিত কুমার রায় সোহাগকে সাধারন সম্পাদক মনোনীত করিয়া ৩৩ সদস্য বিশিষ্ট নিমগাছির জয়দূর্গা মন্দিরের ত্রিবার্ষিক পরিচালনা কমিটি গঠিত হয় ; ২০২১ – ২০২৪ মেয়াদের জন্য।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com