গোলাম মোস্তফা
তাড়াশে সারে ৩ কেজি গাঁজাসহ সাগর আলী (২০) নামের এক মাদক কারবারিকে সোমবার গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। সে উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রামের তাজমুল হোসেনের ছেলে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, গোপনে সংবাদ পেয়ে পুলিশ রাত ১০ টার দিকে মাদক কারবারি সাগর আলীর বাড়িতে অভিযান চালায়। এরপর সারে ৩ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তার নামে মাদক আইনে মামলা করেছেন পুলিশ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com