বিশেষ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে পৌর শহরের খাদ্যগুদাম এলাকার তিন রাস্তা মোড়ে দশ ফুটের মতো জায়গার পাকা সড়ক নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টিতে সেখানে প্রায় হাটু সমান পানি জমি থাকছে। এ কারণে মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে মঙ্গলবার সকালে দেখা গেছে, তিন রাস্তা মোড়ের ঐ জায়গার গর্তে পড়ে একপাশে একটি ভটভটি গাড়ি ও আরেক পাশে একটি অটোভ্যান আটকে আছে।
খাদ্যগুদাম এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, এক মাসের মতো সময় ধরে তিন রাস্তা মোড়ের সড়কের জায়গাটুকো খানাখন্দে বিধ্বস্ত হয়ে আছে। এটুকো জায়গার জন্য যানবাহন চলাচলে ব্যাপক বিঘœ ঘটছে। এমনকি পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে। সড়কের গর্তের কাঁদা পানিতে দুপাশের দোকানীরা অতিষ্ট হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেজবাউল করিম বলেন, খাদ্যগুদাম এলাকার তিন রাস্তা মোড়ে সড়কের ঐ গর্তে আপাতত ইট সুরকী ফেলে চলাচলের উপযোগী করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com