ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে শেফালী খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) গভীর রাতে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম পুকুরপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শেফালী খাতুন ওই গ্রামের মৃত কালাম মোল্লার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। ভাঙ্গুড়া থানায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শেফালী খাতুন তার ছেলে ও ছেলের স্ত্রীসহ একই পরিবারের সাথে বসবাস করত। কিন্তু মাঝে মধ্যে পূত্র বধুর সাথে বিভিন œবিষয় নিয়ে বনিবনা হত না। তাই প্রায়ই পারিবারিক কলহের সৃষ্টি হত। সেই সূত্র ধরেই শুক্রবার গৃহ বধূর সাথে কথা কাটাকাটি হয় শেফালী খাতুনের। এরপর গভীর রাতে সকলের অজান্তে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করে।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ভোর রাতে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই মৃতু প্রকৃত কারণ জান াযাবে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com