চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে বুধবার সকালে বাড়ির আঙিনায় পুকুরের পানিতে ডুবে সামি হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় সামি পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিমাইচড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুজ্জামান খোকন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com