চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে পূর্ব পরিচয়ের সূত্র ধরে বাড়িতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পুলিশ আটক করেছে এক যুবককে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামে। আটককৃত যুবক উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের মজির উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (২৯)।
অভিযোগে জানা গেছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে আবুল কালাম আজাদ সোমবার (২৬ জুলাই) দিবাগত রাতে ভাদরা গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে যায়। গল্পহুজবের এক পর্যায়ে রাত দেড়টার দিকে আবুল কালাম আজাদ শফিকুলের স্ত্রীকে (২৮) একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এসে আটক করে আবুল কালাম আজাদকে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন ঘটনাস্থলে গিয়ে আবুল কালাম আজাদকে গ্রেফতার করেন।চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হেসেন জানান, ধর্ষন চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আবুল কালাম আজাদকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com