গোলাম মোস্তফা :
সিরাজগঞ্জের তাড়াশে দিনকে দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ রোগের সংক্রমণে সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন। এদিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা অপ্রতুল। ফলে বেশিরভাগ করোনা রোগী বিভিন্ন শহরের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, (২৬ জুলাই) সোমবার পর্যন্ত দুই ধাপে ১৪২ জনের করোনা সনাক্ত হয়েছে। যাদের মধ্যে কিশোর, তরুণ ও যুবকরাও রয়েছেন। তারা অনেকে বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। আর জটিল রোগী বিশেষকরে যাদের শ্বাসকষ্ট হয় তাদেরকে চিকিৎসার জন্য শহরের হাসপাতালে পাঠানো হচ্ছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এছাড়া করোনার লক্ষণ নিয়ে মৃত্যু বরণ করেছেন আরো অনেকে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া শোভন বলেন, হাসপাতালে করোনা ওয়ার্ড রয়েছে; কিন্তু অক্সিজেন কম। এ কারণে করোনায় আক্রান্ত যাদের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com