নাটোর জেলা বিএনপি কার্যালয়ে মহামারী করোনা মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী করোনা হেল্প সেন্টার হিসেবে ঘোষণা এবং বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, অক্সিজেন সিলিন্ডার ও ঔষধ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের আলাইপুরে এক ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করেন বিএনপির সাংগাঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ।
জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক স¤পাদক ডা.রফিকুল ইসলাম,সহ সাংগঠনিক স¤পাদক ওবায়দুর রহমান চন্দন,জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, ড্যাবের নাটোর জেলা শাখার সাধারণ স¤পাদক ডাঃ আমিরুল ইসলাম,বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন,জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে ১২টি অক্সিজেন সিলিন্ডার, ৩০ হাজার মাস্ক ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে যাত্রা শুরু করে সুরক্ষা কেন্দ্রটি।ভার্চুয়াণ মিটিংয়ে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত বছর দুই কোটি মানুষের কাছে আমরা সাহায্য পৌঁছে দিতে পেরেছিলাম। এবারও আগের মতোই ব্যবস্থা নিয়েছি। প্রতিটি জেলায় আমাদের দলের অফিসে হেল্প সেন্টার করার ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য সামগ্রী দেওয়া হচ্ছে।
|
|
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com
