ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্ন মন্দির রোডের সেই অবৈধ চায়না জাল তৈরির কারখানাকে জরিমানা ও বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন । বুধবার সাড়ে ১২ টার দিকে কারাখানাটিতে অভিযান চালিয়ে উৎপাদনকৃত বিপুল পরিমাণ জাল জব্দ করা হয় ।উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম ও র ্যাব সদস্যদের সঙ্গে নিয়ে কারখানাটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় কারখানাটিকে সিলগালা ও ৫ লাখ টাকার মূল্যের অবৈধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয় এবং কারখানার মালিক ঈশ্বর কুমার হালদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com