স.ম. আব্দুস সাত্তার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ):
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্বারক ও সনদ পেলেন রায়গঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম। রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুল বাতেনের পক্ষে জেলা পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) এই সম্মাননা স্বারক ও সনদ প্রদান করেন। গত জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত অপরাধ দমনে ভূমিকা রাখায় তাঁকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ বিষয়ক সভায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারহানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুুপার (অপরাধ) নুর আলম সিদ্দিকি, অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল ইমরান রহমান প্রমুখ।
রায়গঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি টি এম কামরুজ্জামান লাবু শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় রায়গঞ্জ থানার ওসিকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com