তাড়াশে বনের হনুমান লোকালয়ে

Spread the love

এম এ মাজিদ:
সিরাজগঞ্জের তাড়াশে প্রত্যন্ত গ্রামে এক বিরল প্রজাতির বনের হনুমান লোকালয়ে দেখা গেছে। ক্ষুর্ধাত হনুমানটি গাছের বিভিন্ন ফলমূল খাওয়ায় জন্য গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। রোববার বিকেলে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামের শফিকুল ইসলামের আম গাছে দেখা গেছে হুনুমানটি । বিরল প্রজাতির ওই হুনুমান দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে বাড়িটির চার পাশে। কেউ আদর করে খেতে দিচ্ছে। আবার কেউ দৃষ্টি আকর্ষণের জন্য নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছে হুনুমানটির সাথে।
স্থানীয় নারী সাংবাদিক শায়লা পারভীন জানান,দুপুরে হুনুমানটি লোকজনের চোখে পড়ে। এলাকায় নতুন প্রাণী দেখে উৎসুক নারী পুরুষসহ নানা বয়সের লোকজন প্রাণীটির পিছু ছুটছে। শিশুরা আনন্দ করে কারনে-অকারনে হনুমানটিকে লক্ষ্য করে ঢিল ও খাবার ছুড়ছে। মানুষের জটলাতে হুনুমানটির মনে ভীতির সঞ্চার হচ্ছে। প্রতিকুল পরিবেশে আতংকিত হুনুমানটি এক গাছ থেকে অন্য গাছে ছুটাছুটি করছে। এলাকাবাসীর ধারণা হনুমানটি পাহাড়ি এলাকা হতে মালবাহী ট্রাকে চড়ে এই এলাকায় চলে এসেছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD