স.ম. আব্দুস সাত্তার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযানে মোছাঃ শিরিনা খাতুন (৪২) নামের এক নারীকে আটক করেছেন রায়গঞ্জ থানা পুলিশ। সে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের (মধুপুর) ভুয়োট গ্রামের মোঃ ওমর আলীর স্ত্রী। শুক্রবার রাত ১১টার দিকে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ হোসাইন আলী সঙ্গিয় ফোর্স নিয়ে ওই গ্রামে অভিযান চালান। এ সময় ৮.৫০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করে তার বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ৩৬(১) ১৮/খ ধারায় মামলা দায়ের করা হয়। শনিবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com