চাটমোহরে সাংবাদিক কলামিষ্ট অঞ্জন ভট্টাচার্য আর নেই

Spread the love

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
দেশের অন্যতম আলোচিত পরিবেশ আন্দোলন ‘বড়াল নদী রক্ষা আন্দোলন’এর আহবায়ক, চাটমোহর প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট হোমিও চিকিৎসক সাংবাদিক কলামিষ্ট সবার প্রিয় চিকিৎসক অঞ্জন ভট্টাচার্য দুলাল (৬৭) আর নেই। শুক্রবার (২ জুলাই) সকাল ১১টার দিকে হৃদরোগে পরলোকগমন করেছেন তিনি।
অঞ্জন ভট্টাচার্য উপজেলার গুনাইগাছা নিজ বাড়ি থেকে অটোভ্যানে নতুন বাজারে তার হোমিও চেম্বারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অটোভ্যান থেকে নেমে পায়ে হেঁটে তার চেম্বারের দিকে যাচ্ছিলেন। এর মাঝে সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চবিদ্যালয়ের সামনে হঠাৎ রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী, সহকর্মী, আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে চাটমোহরে সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামের মৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে ডাক্তার অঞ্জন ভট্টাচার্য। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ। তিনি বড়াল নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন।
এদিকে, তার মৃত্যুতে চাটমোহর প্রেসক্লাবের পক্ষ থেকে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার কালোব্যাজ ধারণ, রোববার প্রার্থণা ও সোমবার স্মরণসভা।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD