গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনায় স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে শরীরে জ্বলন্ত বিড়ি ও কয়েলের ছ্যাঁকা দিয়েছে পাষন্ড স্বামী। শুধু তাই নয়-রাতভর নির্যাতন করে স্ত্রী পুত্রকে খেতেও দেয়নি মাদকসেবী স্বামী টিপু তরনী দাশ (৩০)। ঘটনা ঘটেছে উপজেলার কালিনগর গ্রামে বুধবার দিবাগত রাতে।
জানাগেছে, ওই গ্রামের সাধন তরনী দাশের ছেলে টিপুর সাথে উল্লপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের নিগর তরনী দাশের মেয়ে রুপতীর (২৫) বিয়ে হয় ১২ বছর আগে। তাদের ৯ বছরের নিরব নামের একটি পুত্র আছে। টিপু দাশ সারাদিন ভ্যান চালিয়ে দিন শেষে গাঁজা সেবন করে বাড়ি ফিরেই কারণে অকারণে স্ত্রীকে মারধর করে। ঘটনার দিন বুধবার টিপুর ছেলে তার বাড়ির সীমানায় প্র¯্রাব করে। এই সামান্য বিষয়কে কেন্দ্র করে টিপুর চাচা বিষ্ট তরনী দাশের সাথে স্ত্রী রুপতীর ঝগড়া হয়। এই অপরাধে টিপু তার স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে যখম করে। রাতের বেলা তার গায়ে জ্বলন্ত বিড়ি ও কয়েলের ছ্যাঁকা দেয়। নির্যাতন সহ্য করতে না পেরে রুপতী পালিয়ে রক্ষা পায়।রুপতীর মা শান্তনা রানী মুঠোফোনে বলেন, বিয়ের পর থেকেই টিপু তার মেয়েকে নানাভাবে নির্যাতন করে আসছে। অভিযুক্ত টিপু মারপিটের বিষয়টি স্বীকার করে বলেন, স্ত্রী রুপতী ঝগড়াটে মেয়ে।থামতে বললেও থামেনা। আমার ওপরও চড়াও হয়। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেলে টিপুর বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com