তাড়াশে কঠোর অবস্থানে প্রশাসন

Spread the love

এম এ মাজিদ :
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রনে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে তাড়াশে সর্বাত্মক লকডাউন। সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত। বৃৃষ্টির কারনে সকাল থেকেই মুলত যান চলাচল ছিল সীমিত।
রাস্তায় পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব, আনসার এবং সেনা সদস্যদের দেখা গেছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ যানবাহন থামিয়ে তাদের পরিচয় পত্র যাচাই করছেন। এদিকে বুধবার ঘোষণা করা ২১টি বিধিনিষেষের মধ্যে বলা হয়েছে, লকডাউন চলার সময় সব ধরণের গণ-পরিবহনসহ জরুরী প্রয়োজন ছাড়া যেকোনো যান্ত্রিক পরিবহনের চলাচল করতে পারবে না। বন্ধ রাখা হয়েছে সরকারি, আধাসরকারী, বেসরকারি, স্বায়স্তশাসিত অফিসসহ শপিংমল ও দোকানপাট।বিকেলে সড়কগুলোতে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে সড়কে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে একাধিক যাত্রী নিয়ে চলতে দেখা গেছে।তবে স্বাস্থ্যবিধি মানতে ও লকডাউন কার্যকর করতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এ বিষয়ে তাড়াশ থানা ওসি ফজলে আশিক জানান,৫দিনে পুলিশ মাঠে কাজ করছে। শহরের উপজেলার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। লকডাউনের আওতামুক্ত যানবাহনের যেন কোন সমস্যা না হয় সেই দিকেও পুলিশের সহযোগীতা রয়েছে।এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম জানান, চলমান লকডাউনে ভ্রামমান আদালতের মাধ্যমে ২জন মটরসাইকেল আরোহীকে ৫শত টাকা করে ১হাজার টাকা জরিমানা করা হয়েেেছ। উপজেলায় জনসচেতনায় ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD