তাড়াশ পৌর সদরের জরুরী রাস্তা মেরামত প্রসঙ্গ

Spread the love

মোঃ ফজলে খোদা (বাবু) : আমরা তাড়াশ পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্বপাড়ার পশ্চিম অংশের বাসিন্দা। অত্র এলাকায় প্রায় সত্তরটি পরিবারের বসবাস এখানে বিভিন্ন পেশাজীবির মানুষ বসবাস করেন। তাদের চলাচলের একমাত্র রাস্তা যা বর্তমানে চলাচলের যোগ্য নয় যা পানিতে নিমজ্জিত এবং ভগ্ন হয়ে বিপদ সংকুল অবস্থায় আছে। রাস্তাটি তাড়াশ পূর্বপাড়া শাহী মসজিদ হতে প্রফেসর শাহীন চৌধুরীর বাড়ি পর্যন্ত বিস্তৃত। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় দুই-তিন শতাধিক মানুষ বিভিন্ন পেশার তাগিদে চলাচল করে থাকেন । বর্তমানে রাস্তাটির অবস্থা ভয়াবহ। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে বর্ষাকালে কোমলমতি ছাত্র-ছাত্রি এবং পেশাজীবি মানুষের চলাচলে বিঘ œঘটে । মসুল্লিদের মসজিদে যেতে অসুবিধা হয়। এ জন্য রা¯াÍটি সংস্কার করা অতীব জরুরি হয়ে পড়েছে।এব্যাপারে মাননীয় সংসদ সদস্য এবং পৌর প্রসাশক এর দৃষ্টি আকর্ষন ও আশুব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD