আবুল কালাম আজাদ।।
নাটোর শহর থেকে ৯জন মাদকসেবীকে আটক করেছে র্যাব। সিপিসি-২, নাটোর ক্যাম্প , র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বুধবার ২৩ জুন রাত্রী ১১টার দিকে তাদের আট করে। পরে আটককৃতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্টে পজেটিভ চিহ্নিত হয়। আটককৃতরা হলেন – মোঃ সেলিম (২৮), পিতা- জহুরুল ইসলাম, রমজান (২৮), পিতা- মৃত আঃ মজিদ,উভয় সাং- দক্ষিণ বড়গাছা, রেজায়ে রাব্বী (২৪), পিতা- সাখাওয়াত হোসেন প্রামানিক, সাং-হুগোলবাড়িয়া, অপু মন্ডল (২৯), পিতা- মৃত খালেক মন্ডল, সাং- ছোট জংলী, উত্তম পাহান (২১),পিতা- শ্রী দেবেন পাহান, সাং- হুগোলবাড়িয়া মোঃ মামুন আলী (৩৪), পিতা- মোঃ গোলাম মো ̄Íফা, সাং- তেবাড়িয়া উত্তরপাড়া, মোঃ মুন্না প্রামানিক (২০), পিতা- আফসার প্রামানিক,মোঃ মেরাজ হোসেন (২১), পিতা- মোঃ মো ̄Íস্তফা হোসেন কাচু, মোঃ ওমর ফারুক সেন্টু (৩৫), পিতা- মৃত শফিউল্লাহ,সবার বাড়ি শহরের বনবেলঘরিয়া। র্যাব জানায় আটককৃত মাদকসেবীরা অবাধে বিচরণ ও অশালীন আচরন করে এলাকায় শান্তি-শৃংখলা বিনষ্ট করছিল। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছ। বেপরোয়া মাদকসেবীদের আটক করা এলাকায় স্বস্তি ফিরে এসেছে।এলাকাবাসী জানায়, এসব মাদকসেবীদের অত্যাচারে মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন যাপন করছ। এলাকাবাসী আরো জানায় – আটককৃত মাদক সেবীরা সবাই স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্রয়ে লালিত-পালিত বিধায় কেউ প্রতিবাদ করার সাহস পায়না।এলাকাবাসীর আশংকা ,মাদকসেবিরা পুনারায় জামিনে বেড় হয়ে আসলে আবারো ত্রাসের সৃষ্টি করবে। তাই কেউ ভয়ে মুখ খুলছেনে।প্রতিবাদ করারো সাহস করছেনা।
|
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com
