মোঃ আনোয়ার হোসেন সাগর
নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় অভিযান চালিয়ে মাদকাসক্ত সন্দেহে ৯ জনকে আটক করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প ও র্যাব-৫ এর একটি অপারেশন দল।পরে ডোপ টেস্ট করে মাদক সেবনের প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-তাইজ উদ্দিন (৩৫), সজিব সরকার (৩০), শফিকুল ইসলাম (৩৫), আশরাফুল শেখ (৩৩), ইসলাম শেখ (৩৫), আব্দুল হালিম (২৮), মাসুম বিল্লাহ (২১), বাবু দাস (২১) ও আব্দুল্লাহ (২২)। র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদের সকলের বাড়ি গোপালপুর ও গড়মাটি গ্রামে। তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের জন্য ব্যবহৃত সরঞ্জমাদি উদ্ধার করা হয়েছে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com