তাড়াশে সাইকেল বিতরণ

Spread the love

গোলাম মোস্তফা :
সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম পুলিশরা সাইকেল পেয়ে বিজয়ের হাসিতে মেতেছিলেন। রাজিব ও অর্চনা রাণী নামে দুইজন গ্রাম পুলিশ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় “ বিশেষকরে বাল্যবিয়ে, মাদক ও জুয়া খেলা বন্ধ করতে তাদের দিনরাত সজাগ থেকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু যানবাহনের অভাবে সেসব কাজ করা কঠিন হয়ে পড়েছিলো। ”
শনিবার দুপুরে উপজেলা বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD