তাড়াশে ব্যাপক লোডশেডিং – দেখার কেউ নেই

Spread the love

আব্দুস সালাম: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কয়েক মাস ধরে ব্যাপক লোডশেডিং চলছে। যা সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বিভিন্ন অফিসে জানিয়েও প্রতিকার মিলছে না। মেইন লাইনের নানা প্রকার কাজ চলছে অতি ধীরগতিতে। এ কারণে তাড়াশ এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সর্বরাহ করা হচ্ছে নাম মাত্র। লোডশেডিংয়ের কারণে থেমে যাচ্ছে উন্নয়নমূলক কাজ-কর্ম। আকাশে কোন রকম মেঘ থাকলে তো বিদ্যুতের দেখাই মিলছে না। এছাড়া নানা অজুহাতেও ঘন ঘন অতিমাত্রায় লোডশেডিং দেওয়া হয়। বিশেষ করে গ্রামাঞ্চলের অবস্থা আরো নাজুক। সেখানে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না বললেই চলে। এতে দেশ ও জাতির অনেক ক্ষতি হচ্ছে। যা নিয়ে জনমনেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কিন্তু এগুলো দেখার কেউ নেই। এ ব্যাপারে এলাকাবাসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD