ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় খাবার খাওয়ার সময় গলায় খাবার আটকে জরিনা খাতুন ( ৫৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল দশটার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের হোসেন আলী ফকিরের স্ত্রী।
স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানান, জরিনা খাতুন সকালে নিজ বাড়িতে ভাত খাচ্ছিলেন। খাবার খাওয়ার এক পর্যায়ে তার গলায় ভাত আটকে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাত খেতে গেলে মাঝে মধ্যেই ওই নারীর গলায় খাবার আটকে যেতো ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com