রায়গঞ্জে মোহাম্মদ নাসিমের দোয়া ও স্বরণ সভা

Spread the love

স.ম আব্দুস সাত্তার রায়গঞ্জ, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রয়াত সাবেক স্বরাষ্ট্র-স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি-মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত সাংসদ মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাদি আলমাজী জিন্নার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়। স্বাস্থ্যবিধি মেনে স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর ও সদরের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভির শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন প্রমূখ। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এর পূর্বে পবিত্র কোরআন খতম করা হয় ও মরহুমের আত্মার প্রতি ১ মিনিট দাড়িয়ে সম্মান জানানো হয়। #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD