তাড়াশে নাসিমের স্মরণে দোয়া মাহফিল

Spread the love

এম এ মাজিদ:
জাতীয় চারনেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ,১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত মোহাম্মদ নাসিম’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ, মোজাম্মেল হক মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন,সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হেসেন রুবেল প্রমূখ।
পরে মরহুমের কর্মময় আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল হাদী।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD