চাটমোহরে চার শিশুকে সংবর্ধনা প্রদান

Spread the love

জাহাঙ্গীর আলম, চাটমোহর
পাবনার চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের পূর্বপাশে শুকরভাঙ্গা রেল ক্রসিংয়ে স্ব-উদ্যোগে রেললাইন মেরামত করায় ৪ শিশুকে সংবর্ধনা, খেলাসামগ্রী ও ক্রেস্ট প্রদান করেছেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আঃ হামিদ মাস্টার।
শনিবার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। একইসাথে এই সকল শিশুর পরিবারকে খাদ্যসামগ্রীও প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব বিশ^াস রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবুল কাশেম আতরী,স্বাচিপ পাবনা জেলা সভাপতি ডাঃ মোঃ গোলজার হোসেন,
পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন,রাজশাহী জুট মিলের উপ মহাব্যবস্থাপক জিয়াউর রহমান,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,উপজেলা পূহা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু,বাবুল হোসেন প্রমূখ।
উল্লেখ্য,গত ৬ জুন শুকুরভাঙ্গা রেল ক্রসিংয়ে রেল লাইনের মাটি ও পাথর ধসে যায়। বিষয়টি দেখতে পেয়ে শুকরভাঙ্গা গ্রামের ৪ শিশু সিয়াম (১২), সুমন (১০), মিলন (৯) ও মাসুম (১০) লাল কাপড় উড়িয়ে রেলপথের পাশ থেকে পাথর এনে লাইনে ফেলে পূরণ করে। এক পর্যায়ে এলাকাবাসীও তাদের সহযোগিতা করেন। তাদের প্রচেষ্টায় রেললাইনে ট্রেন চলাচলের ঝুঁকি দূর হয়। ৪ শিশুর বুদ্ধিমত্তায় চলাচলকারী ট্রেন দূর্ঘটনা থেকে রক্ষা পায়। বিষয়টি সামাজিক যোযোগ মাধ্যমে চাউর হলে উপজেলা চেয়ারম্যানের নজরে পড়ে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD