এম এ মাজিদ :
সিরাজগঞ্জের তাড়াশে দৈনিক ইনকিলাবের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। (৪ জুন) শুক্রবার সন্ধায় ইনকিলাবের তাড়াশ উপজেলা সংবাদদাতা মো: শামিম হোসেনের আয়োজনে তাড়াশ মডেল প্রেসক্লাবে কেক কেটে ৩৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
পরে মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক চলনবিল বার্তার প্রকাশক ও সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, সহ-সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ- সাধারণ সম্পাদক ও ইনকিলাবের তাড়াশ উপজেলা সংবাদদাতা শামীম হোসেন, দপ্ত সম্পাদক রুমান হোসেন উজ্জল, প্রচার সম্পাদক সাব্বির মির্জা, কোষাধ্যক্ষ রোকসানা খাতুন, সদস্য মো: আরিফুল ইসলাম প্রমূখ। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com