চাটমোহপরে চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত

Spread the love

জাহাঙ্গীর আলম, চাটমোহর
পাশের জেলা নাটোরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ও করোনাভাইরাসের সংক্রমণ কমানোর জন্য পাবনার চাটমোহর উপজেলার সীমান্তে কঠোর বিধিনিষেধ জারিসহ চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিধি-নিষেধ বলবৎ থাকবে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন ইউএনও মো. সৈকত ইসলামের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধ করনীয় বিষয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাটোর জেলার সীমান্তবর্তী চাটমোহর উপজেলার ছাইকোলা, হরিপুর ও ডিবিগ্রাম ইউনিয়নের প্রবেশ পথ ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী হান্ডিয়াল ইউনিয়নের প্রবেশ পথে চেকপোস্ট স্থানের নিদ্ধান্ত নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়।
সভায় বলা হয়, উপজেলায় লকডাউন করার কোনো প্রয়োজন নেই। তবে নাটোর জেলায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চাটমোহর উপজেলার মানুষ নিরাপদ নয়। নাটোর জেলার সাথে চাটমোহরের নানাভাবে মানুষের চলাচল রয়েছে। তাই সীমান্তবর্তী ৪টি ইউনিয়নের চেকপোস্ট স্থান করে চলাচল সীমিত করার হলো। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম সভায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও দোকানপাটে স্বাস্থ্যবিধি মানাসহ হোটেল রেস্তোরা সীমিত আকারে পরিচালনার কথা জানান। তাছাড়া মাস্ক পরিধান বাধ্যতামূলক করাসহ স্বাস্থ্যবিধি মানাতে শুক্রবার থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা, ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজাহার আলী, ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন, ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আঃ মুতালিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, রেস্তোরা মালিক সমিতির সাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমূখ

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD