অবাধে তাল কেটে গাছ সাবার !

Spread the love

গোলাম মোস্তফা
সিরাজগঞ্জের তাড়াশে ভূঁইয়াগাতি আঞ্চলিক সড়কের তালগাছ থেকে অবাধে কচি তাল কেটে বিক্রি করে দিচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। এ কারণে সড়কের দুপাশে আর নতুন গাছ গজানোর কোনো সম্ভাবনাই থাকছেনা।
তাড়াশÑভূঁইয়াগাতি সড়ক এলাকার ধানকুন্টি গ্রামের বাসিন্দা ও সেনা সদস্য মজনু সরকার বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞার তাল সড়ক খ্যাত তাড়াশ-ভূঁইয়াগাতি আঞ্চলিক সড়কের দুপাশের গাছ থেকে প্রতিদিন তাল কেটে নিচ্ছেন ব্যবসায়ীরা। কর্তৃপক্ষের উদাসীনতায় এমনটা ঘটে চলেছে বলে তিনি মনে করেন।
শতবর্ষী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞা বলেন, সময়ের পরিক্রমায় তাড়াশÑভূঁইয়াগাতি সড়কের অনেক তালগাছ কমে গেছে। এখনো গাছগুলো থেকে কচি তাল কাটা বন্ধ করা গেলে অসংখ্য পাকা তাল মাটিতে পড়ে তালবীজ থেকে নতুন করে গাছ গজাতো। পরিবেশবান্ধব ও বজ্রপাত থেকে জীবন রক্ষাকারী তালগাছের প্রতি আমাদের সচেতন হওয়াটা খুব জরুরি।
সরেজমিনে সোমবার সকালেও দেখা গেছে, ব্যবসায়ীরা নিজেই তাড়াশÑভূঁইয়াগাতি সড়কের তালগাছ থেকে কচি তালগুলো কেটে নিচ্ছেন। আবার স্থানীয় দু/চারজনও তাল কেটে ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করে দিচ্ছেন।এ প্রসঙ্গে উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, তাড়াশÑভূঁইয়াগাতি সড়কের তালগাছ থেকে আর যেন তাল কাটা না হয়, সেদিকে নজর দেওয়া হবে। #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD